সারাইখানা
* আমার স্মার্টফোনে হঠাৎ করেই মেমোরি কার্ড দেখাচ্ছে না। কার্ড রিডার দিয়ে কম্পিউটারে দিলেও দেখায় না। রিমুভেবল ডিস্কে কোনো ড্রাইভ নেই লেখা দেখায়। অথচ মেমোরি কার্ডের কোনো বাহ্যিক ক্ষতি হয়নি। কী করব?
উম্মে সুমাইয়া
সমাধান: আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে মেমোরি কার্ডটি নষ্ট হয়ে গেছে। এ জন্য বাহ্যিক কোনো ক্ষতি হওয়া জরুরি না।
* আমার সিম্ফনি ই৫০ স্মার্টফোনে ৮ গিগাবাইট মেমোরি কার্ডে কোনো কাজ করতে গেলেই সেটা রিমুভ হয়ে যায়। মোবাইলের মাদারবোর্ড পরিবর্তন ও মেমোরি কার্ড ফরম্যাট করার পরও সমস্যা রয়ে গেছে। এর কী সমাধান হতে পারে?
সাইফুদ্দিন আহমেদ
সমাধান: সম্ভবত আপনার মেমোরি কার্ডটি বিকল হয়ে গেছে। তবে নিশ্চিত হতে আগে আপনার মেমোরি কার্ডটি অন্য কোনো মোবাইল ফোনে লাগিয়ে দেখতে পারেন।
* আমার ফোন সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৩১। এর ইন্টারনাল মেমোরি এবং র্যা ম ৫১২ মেগাবাইট। নতুন কিছু ডাউনলোড করতে গেলে পর্যাপ্ত মেমোরি নেই লেখা দেখায়। তাই ৩২ গিগাবাইটের অতিরিক্ত মেমোরি কার্ড কিনেছি। কিন্তু এখনো কোনো অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করা যায় না। একই লেখা দেখায়। ডিফল্ট রাইট ডিস্ক ‘এসডি কার্ড’ রাখা হয়েছে। তবুও কাজ হচ্ছে না। এখন কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক
সমাধান: প্রথমেই জেনে রাখা ভালো স্মার্টফোনে সাধারণত তিন ধরনের স্মৃতি থাকে—সিস্টেম, এক্সটারনাল এবং ইন্টারনাল স্মৃতি। আপনার সমস্যাটি দূর করতে প্রথমে স্মার্টফোনটি রুট করে নিন। দক্ষ কাউকে ছাড়া অবশ্য রুট করা ঠিক হবে না। এরপর সেটিংসে যান। সেখানে স্টোরেজ অপশনে যেয়ে ঠিক করে দিতে পারবেন কোথায় নতুন অ্যাপ ইনস্টল হবে।
পরামর্শ দিয়েছেন: কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা: সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom