সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং আমার মোবাইল ফোনের মেমোরি কার্ডে একটা সমস্যা দেখা দিয়েছে। গ্যালারিতে গেলে একটি ছাড়া আর কোনো ফোল্ডার দেখা যায় না। কিন্তু blue ftp-এ সেগুলো দেখা যায় (ফোনে তোলা ছবি ছাড়া) একটি পিসিতে স্ক্যান করতে গিয়েই এই অবস্থা। মোবাইলটি নকিয়া ও জাভা-সমর্থিত। কী করব?

ফাহিম, [email protected]

আপনার মেমোরি কার্ডে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে আপনি অন্য একটি মেমোরি কার্ড লাগিয়ে দেখতে পারেন। তবে মেমোরি কার্ডে সমস্যা না থাকলে আপনার মোবাইলে সফটওয়্যার সমস্যা হতে পারে। সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

আমি আইটাচ ট্যাবলেট ব্যবহার করি। যেটা দুবাই থেকে প্রায় এক বছর আগে আনা হয়েছিল। এখন ট্যাবলেটটি খুবই ধীরগতির হয়ে গেছে। তা ছাড়া ট্যাবলেটের চার্জারটিও খারাপ হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের কোনো সার্ভিস সেন্টার কি আছে বাংলাদেশে? সাকিব, [email protected]

এই প্রতিষ্ঠানের অনুমোদিত কোনো সার্ভিস সেন্টার বাংলাদেশে নেই। আপনি যেকোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।

পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস।

আমার অপেরা মিনিতে বাংলা দেখব কীভাবে? হাবিব, [email protected]

অপেরা মিনির ব্রাউজার বক্সে about:config লিখে এন্টার করুন। এবার যে অপশনগুলো আসবে, তার মধ্যে একেবারে নিচে use bitmap fonts for complex scripts মেনুটি No হয়ে থাকে। এটি Yes করে সেভ করুন। এবার বাংলা দেখতে পাবেন।

আমার পিসির মজিলা ফায়ারফক্সে কিছুদিন ধরে বাংলা ফন্ট আসছে না। কী করতে পারি? শামিন,

ওমিক্রন ল্যাবের ওয়েবসাইট (www.omicronlab.com) থেকে বাংলা ইউনিকোড ফন্ট নামিয়ে করে Control Panel-এ Font ফোল্ডারে পেস্ট করুন। এবার tools-এ গিয়ে option থেকে content এবার advance এখন font থেকে বাংলা সেভ করুন। এবার বাংলা দেখতে পাবেন।

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা

সারাইখানা, প্রজন্ম ডটকম

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার,

ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]