সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আমার উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেমে ফাস্ট ক্লিনার নামে একটি সফটওয়্যার ইনস্টল করার পর আমার রানে রিসেন্ট কাজ করছে না। কী করব?
ইমতিয়াজ
[email protected]
এ ক্ষেত্রে সফটওয়্যারটা আনইনস্টল বা রিমুভ করে দিলে আবার কাজ করবে। আবার রানে গিয়ে C:/Users/(User Name)/AppDataoaming/Microsoft/Windowsecent Items wjGL এন্টার করতে পারেন। user name-এর জায়গায় আপনার কম্পিউটারের ইউজার নেম লিখতে যাবেন, তাহলে রিসেন্ট পাওয়া যাবে।

আমার কম্পিউটারে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭, প্রসেসর সেলেরন ২.৮ গিগাহার্টজ, ২ গিগাবাইট র‌্যাম আছে। আমি কল অব ডিউটি ওয়্যারফেয়ার ১, ২, ৩ এটিতে চালিয়েছি কোনো সমস্যা ছাড়াই। কিন্তু কল অব ডিউটি ব্ল্যাক অপস ইনস্টল করলে চালু হওয়ার পর থেমে যায়। তবে শব্দ পাওয়া যায় গেমের। আমি তিন থেকে চারবার সিডি পরিবর্তন করে ইনস্টল করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। সমাধান কী?
সাকিব [email protected]
গেমের সঙ্গে কিছু অতিরিক্ত সফটওয়্যার থাকে, যেমন ডট নেট, ডাইরেক্ট এক্স ইত্যাদি। এ ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল করে দেখতে পারেন এবং গেম ঠিকমতো ক্র্যাক করা হয়েছে কি না, তাও দেখতে পারেন।

আমার কম্পিউটারে ওডেস্ক ডটকম ও ফেসবুকের ওয়েবসাইটে গেলে ওয়েবপেজ না এসে পর্দার বাঁ দিকে সাদা পটভূমিতে কালো অক্ষরে তালিকার মতো অপশন দেখায়। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ও অপেরা—প্রতিটির ক্ষেত্রেই এ সমস্যাটা হচ্ছে। ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইটে এই সমস্যা হয় না। আমি জিপি মডেম ব্যবহার করি এবং উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-৩ ইনস্টল করেছিলাম। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি না।
করিম [email protected]
আপনার কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে এমন সমস্যা হতে পারে। তারিখ ও সময় ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করি।

আমি উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। কাজ করার সময় মাঝেমধ্যে আমার ল্যাপটপ কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয়ে যায়। রিস্টার্ট হওয়ার আগে একটা “your pc ran into problem” বার্তা আসে। এর কারণ কী?
আতিক
[email protected]
আপনার ল্যাপটপ কম্পিউটারের যন্ত্রাংশে সমস্যা থাকতে পারে। তবে হার্ডডিস্ক ড্রাইভে এ সমস্যা থাকার আশঙ্কা বেশি।

পরামর্শ দিয়েছেন—মেহেদী হাসান, হার্ডওয়্যার সুপারভাইজার, রায়ানস আইটি লিমিটেড।