সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* কিছুদিন আগে আমার ল্যাপটপ কম্পিউটার থেকে কিছু ভিডিও মুছে যায়। যদিও ইজিউস ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে ফিরিয়ে এনেছি কিন্তু কোনোটাই চালু হচ্ছে না। এখন কী করতে পারি?
প্রশান্ত মণ্ডল
সমাধান: ডেটা রিকভারির ক্ষেত্রে যে ধরনের ফাইল উদ্ধার করতে চান তা রিকভারি সফটওয়্যারে নির্বাচন করে দিন। যদি তাতেও না হয় তবে কোনো বিশেষজ্ঞকে আপনার ডিস্ক ড্রাইভ দেখান।
পরামর্শ দিয়েছেন: আশরাফুল আলম
সার্ভিস সমন্বয়ক, কম্পিউটার সোর্স লিমিটেড
* আমার স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৪ রিসেট করার পর ইয়ারফোন লাগালে নোটিফিকেশন বারে ইয়ারফোনের প্রতীক আসে না। তবে ইয়ারফোন যুক্ত হয়। কী করা উচিত?
এমএইচ মাহি [email protected]
সমাধান: রিসেট পুরোপুরিভাবে না হলে এমন হতেও পারে। অডিও জ্যাকের কোনো সমস্যা হলে এমনটা হতে পারে। ভালো কোনো সার্ভিস সেন্টারে দেখাতে পারেন।
আমি স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ব্যবহার করছি দুই মাস ধরে। যখন আমি ওয়েবসাইট দেখি, তখন মাঝে মধ্যে হঠাৎ করেই নেটওয়ার্কের সিগনাল চলে যায়। এখন আমি কী করব?
মোঃ মকবুল হোসেন [email protected]
সমাধান: নির্দিষ্ট কোনো স্থানে এমন হয় কি না তা উল্লেখ করেননি। অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকলে এমন হতে পারে।
*অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণ রুট করার সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি?
আরাফাত হোসেন [email protected]
সমাধান: রুট করার সফটওয়্যার ফোনের মডেল ভেদে ভিন্ন হয়ে থাকে। আপনার ফোনের মডেল দিয়ে গুগল সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পেতে পারেন।
*আমার মোবাইল ফোনসেটে রুট করার পর ‘ডেটা ইউজেজ’ অন করলে সিস্টেম ইনফো স্টপ আসছে এবং ব্রাউজারে যেতে পারছি না; গেলেই সিস্টেম ইনফো স্টপ হয়ে কেটে যাচ্ছে। এখন কী করব।
মো. প্রিন্স [email protected]
সমাধান: রুট করার কারণে এমন সমস্যা হয়েছে। ফোনটি করলে সমস্যার সমাধান হতে পারে, আর তা না হলে ফোনটি আনরুট করুন।
*স্যামসাংয়ের গ্র্যান্ড মডেলের স্মার্টফোন ব্যবহার করি। ফোনের মেমোরিতে আমার কিছু ছবি ছিল, যেগুলো মুছে গেছে। এগুলো কি আমি কোনোভাবে ফিরে পাব?
হান্নান মুন্সি [email protected]
সমাধান: আপনার ফোন ইউএসবি পোর্ট দিয়ে কম্পিউটারে যুক্ত করার পর যদি ফোন মেমোরি মাই কম্পিউটারে দেখায়, তাহলে যেকোনো ডেটা উদ্ধারের (রিকভারি) সফটওয়্যার দিয়ে ছবিগুলো ফেরত আনতে পারবেন।
*আমার স্যামসাং এসএম-জে ১০০এফ মডেলের ফোনটি রুট করতে চাই। কয়েকটি পদ্ধতিতে চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি। কী করব?
মো. জুবায়ের [email protected]
সমাধান: ফোনের মডেল এক হলেও কিছু যন্ত্রাংশের রুট করার একই পদ্ধতি কাজ না-ও করতে পারে, ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, সেগুলো দেখে দেখে চেষ্টা করে দেখতে পারেন।
পরামর্শ: কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom