সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমি নকিয়া আশা ৩১০ স্মার্টফোন ব্যবহার করি। সিকিউরিটি সার্টিফিকেট না থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। আমার ফোনের জন্য কীভাবে সিকিউরিটি সার্টিফিকেট পাব?
ফয়সাল হাসান
সমাধান: সমস্যাটি দুটি উপায়ে সমাধান করা সম্ভব—
পদ্ধতি ১: Menu/Settings/Phone Settings/Applications/App. Manager-এ গিয়ে Online Certificate বন্ধ করে দিন। Software Installation অপশনটি ‘ALL’ করে দিন।
পদ্ধতি ২: Menu/Settings/Phone Settings/Data Manager/Application Manager/Options/Settings-এ গিয়ে Online Certificate বন্ধ করে দিন। একইভাবে Software Installation অপশনটি ‘ALL’ করে দিন।
এবার Menu/Internet/Web/Options/Clear Privacy Data/Cache-এ গিয়ে ফোনের ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করুন। এবার স্মার্টফোন বন্ধ করে পুনরায় চালু করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে দেখুন।
*আমি সনি এক্সপেরিয়া এলসি ২০১৫ স্মার্টফোন ব্যবহার করি। সমস্যা হলো এটি কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে নিজে নিজে চালু হয়। চালু হওয়ার পর ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টোরেজে স্বয়ংক্রিয়ভাবে ‘klog’ নামে একটি ফোল্ডার তৈরি হয়। কয়েকবার রিসেট করার পরেও সমাধান পাইনি। এর সমাধান কী?
মো. আবু রায়হান
সমাধান: হার্ডওয়্যারে সমস্যার কারণে এমন হতে পারে। ভালো কোনো সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন।
পরামর্শ দিয়েছেন:
কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল:
[email protected]
ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom