সারাইখানা
মোবাইল ফোন
আমার স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি মুঠোফোনে অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণ রয়েছে। আমি এই অপারেটিং সিস্টেমকে জেলিবিন ৪.৩ সংস্করণে হালনাগাদ করতে চাই। কীভাবে করব?
সুবাস, ই-মেইল: [email protected]
এর অফিশিয়াল হালনাগাদ এখনো চালু হয়নি।
আমি আইটাচ নামক ট্যাবলেট ব্যবহার করি। এখন ট্যাবলেটটি খুবই ধীরগতির হয়ে গেছে। আমি কীভাবে নিজে এটা ফ্ল্যাশ করব?
সাকিব, [email protected]
আপনি এটা নিজে ফ্ল্যাশ না করলে ভালো হয়। অভিজ্ঞ কাউকে দিয়ে ফ্ল্যাশ করান।
আমি উইন্ডোজ ৮, ৩২ বিট ব্যবহার করি। এটাতে সিমফোনি ডি৪৬ কে কীভাবে মডেম হিসেবে ব্যবহার করতে পারি?
পার্থ, [email protected]
এই মডেমের কোনো অপশন নেই।
পরামর্শ দিয়েছেন
মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস।
সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডট কম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: [email protected]