সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার
আমার কম্পিউটারে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। সমস্যা হলো, পেনড্রাইভ দিয়ে অন্য কম্পিউটার থেকে কোনো ফাইল এনে এতে কপি করতে গেলে সব ফাইল শর্টকার্ট হয়ে যায়। আমি চার-পাঁচবার উইন্ডোজ রি-ইনস্টল করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসের পুরোনো সংস্করণ ব্যবহার করি। এই সমস্যার সমাধান কী?
আনোয়ার, সিলেট
[email protected]
নতুন করে আবার উইন্ডোজ ইনস্টল করতে হবে। তারপর কোনো ড্রাইভ ওপেন না করে অ্যান্টি ভাইরাস দিয়ে পুরো কম্পিউটার স্ক্যান করতে হবে।
আমার ল্যাপটপ চালু করার পর পর্দার ছবি লাফালাফি করছে। এর সমাধান কী?
মুনসুর
[email protected]
সমস্যাটা আরও বিস্তারিত জানাতে হবে।
আমি আমার ল্যাপটপটিতে ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইট ভিডিও দেখতে পারি না। কী করব?
ফাহিম
[email protected]
আপনি যে ব্রাউজার ব্যবহার করছেন, সেটা আপডেট করতে হবে। তারপর ফ্ল্যাশ প্লেয়ার সেটআপ করতে হবে। তাহলে ভিডিও দেখা যাবে।