সারাইখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন
আমার মটোরোলা ভি-৩ ফোনে একটি সমস্যা দেখা যাচ্ছে। অনেক সময় আমার ফোন কোনো কারণ ছাড়ায় বন্ধ হয়ে চালু হচ্ছে (রিস্টার্ট), বিশেষ করে যখন ইন্টারনেট ব্যবহার করি। সমাধান কী?
তানভীর হাসান
[email protected]
ব্যাটারি এবং সফটওয়্যারের কারণে সমস্যা হতে পারে। আপনি ব্যাটারিটা পরিবর্তন করে দেখতে পারেন।
আমার সিম্ফোনি ডব্লিউ ১৫ ফোনের সেন্সর ভালোভাবে কাজ করে না, তাই গেম খেলতে অসুবিধা হচ্ছে। কী করব?
শাহরিয়ার
[email protected]
হার্ডওয়্যারের সেন্সর পরিবর্তন করতে হবে।
কীভাবে সিম্ফোনি ডব্লিউ ৩৫ ফোনকে ডেস্কটপ ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করব?
জাকারিয়া আহমেদ
[email protected]
সিম্ফোনি ডব্লিউ ৩৫ ফোনকে ডেস্কটপে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে না।
পরামর্শ দিয়েছেন কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস।