সারাহ পেলিনের ই-মেইলহ্যাক করার দায়ে এক যুবক দোষীসাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিনের ই-মেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশকরার (হ্যাকিং) দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে।টেনেসি অঙ্গরাজ্যের একটি আদালত গত সোমবার ডেভিড কারনেল (২২) নামে ওই যুবককে দোষী সাব্যস্ত করেন। তবে তাঁর সাজা ঘোষণা করা হয়নি। তিনি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতা মাইক কারনেলের ছেলে। তাঁর বিরুদ্ধে বিচারকাজে বাধা প্রদান এবং অন্যের কম্পিউটারে অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেছে। প্রথম অপরাধের জন্য তাঁর ২০ বছরের এবং দ্বিতীয় অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড হতে পারে। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী প্রচার চালানোর সময় সারাহ পেলিনের ইয়াহু মেইল অ্যাকাউন্টে প্রথম হ্যাকিংয়ের ঘটনা ঘটে। নির্বাচনের পর তিনি এ ঘটনায় মামলা করেন। ডেভিড কারনেলকে দোষী সাব্যস্ত করায় সারাহ পেলিন সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে পোস্ট করা এক বার্তায় আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে ডেভিড কারনেলের আইনজীবী বলেন, ২০০৮ সালে তাঁর মক্কেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। নিছক মজা করার জন্য তিনি এটি করেছেন। কোনো নাশকতার উদ্দেশ্য তাঁর ছিল না। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান