সার্চ ইঞ্জিনে বড়দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি সেজেছে ইন্টারনেটে তথ্য খোঁজার (সার্চ ইঞ্জিন) সাইটগুলোও। নানা উৎসব কিংবা আয়োজন উপলক্ষে বিভিন্ন সময় নিজেদের লোগো পরিবর্তন করে গুগল। এবারও তারা প্রায় ১৭টি আলাদা ছবির মাধ্যমে নিজেদের লোগো তৈরি করেছে। ইয়াহু নিজেদের লোগোতে বড়দিনের বিশেষ আবহ রেখেছে। সার্চ ইঞ্জিন বিং পুরো পাতা বড়দিনের আয়োজন নিয়ে সাজিয়েছে। এ ছাড়া আস্ক সার্চ ইঞ্জিনও বড়দিনের বিশেষ আয়োজন প্রকাশ করেছে। —নিজস্ব প্রতিবেদক