সার্চ এলগরিদম আপগ্রেড করল গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল সার্চে পরিবর্তন
গুগল সার্চে পরিবর্তন

গুগলে সার্চ দিলে যাতে ব্যবহারকারীরা আরও সহজভাবে তাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো খুঁজে পেতে পারেন সে লক্ষে এলগরিদম আপগ্রেড করেছে গুগল। গুগলের নতুন এ এলগরিদমের কোডনাম হচ্ছে ‘হামিংবার্ড’।

২৬ সেপ্টেম্বর গুগল সার্চ এলগরিদম আপগ্রেড করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সহজে তথ্য খুঁজে পেতে গুগলের নতুন এই এলগরিদম সাহায্য করবে। কণ্ঠস্বরের মাধ্যমে সার্চ করা এবং নতুন নতুন প্রযুক্তিপণ্যে গুগল সার্চ যাতে সহজ হয় সে লক্ষ্যে এলগরিদমে পরিবর্তন আনা হয়েছে বলে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে।