সার্ভারের জন্য নতুন প্রসেসর আনল ইনটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ভারের জন্য নতুন প্রসেসর এনেছে চিপ নির্মাতা ইনটেল। ৯ মার্চ বুধবার আনুষ্ঠানিকভাবে ‘জেওন’ প্রসেসর বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।ক্লাউড কম্পিউটিং, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার, ট্যাবলেট ও স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় দ্রুতগতির ‘জেওন ই৫-২৬০০’ মডেলের চিপ তৈরি করা হয়েছে ইনটেলের বরাতে এক খবরে টিওআই এই তথ্য জানিয়েছে।ইনটেল ডেটা সেন্টার ব্যবসার প্রধান ডায়ানে ব্রায়ান্ট জানিয়েছেন, ‘আগের প্ল্যাটফর্মের চেয়ে ইনটেলের নতুন এ প্রসেসরগুলো কম শক্তিতে চলে ও ৮০ শতাংশ উন্নত পারফরমেন্স দেখাতে সক্ষম।’ নতুন এই প্রসেসর ব্যবহার করে হিউলেট-প্যাকার্ড (এইচপি), ডেল, আইবিএম, ওরাকল ও সিসকো তাদের সার্ভার তৈরি করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও বর্তমানে ইনটেলের তৈরি জেওন প্রসেসরযুক্ত সার্ভার ব্যবহার করছে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ।