সার্ভিস ইঞ্জিনিয়ারদের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ এপ্রিল বাংলাদেশে ক্যানন সিস্টেম প্রোডাক্টসের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস লি. ‘সার্ভিস ইঞ্জিনিয়ার পুরস্কার-২০১১’ বিতরণ করেছে। এতে জেএএনের সব শাখার ৩০ জন সার্ভিস ইঞ্জিনিয়ারকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে ছিল নগদ অর্থ ও বিদেশ-ভ্রমণ। ২০১১ সালে পণ্য সেবায় ভালো করার জন্য এ পুরস্কার দেওয়া হয়। ঘরোয়া এ আয়োজনে পুরস্কার দেন জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি। —বিজ্ঞপ্তি