সাশ্রয়ী উইন্ডোজ ট্যাব আনছে লেনোভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনোভো ১০.১ ইঞ্চি
লেনোভো ১০.১ ইঞ্চি

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ১০.১ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর হাইব্রিড ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘মিক্স’ নামের এ ট্যাবলেটের সঙ্গে কিবোর্ড যুক্ত করে ল্যাপটপের মতোও ব্যবহার করা যাবে। লেনোভো জানিয়েছে, হালকা-পাতলা ১০ ইঞ্চি মাপের ট্যাবলেটটিতে ইনটেলের শক্তিশালী প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম ব্যবহূত হয়েছে। এ ছাড়াও এতে রয়েছে সিমকার্ড স্লট। উন্নত রেজুলেশনের ডিসপ্লেযুক্ত এই উইন্ডোজ ট্যাবটি শিগগিরই বাজারে আনবে লেনোভো। ট্যাবটির দাম ৫০০ মার্কিন ডলারের মধ্যেই রাখবে প্রতিষ্ঠানটি।

<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/-1QzhNUviyQ" frameborder="0" allowfullscreen></iframe>