সাশ্রয়ী ডিএসএলআর ক্যামেরা আনছে সনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি আলফা এ৩০০০
সনি আলফা এ৩০০০

ছোটো আকারের একটি ডিএসএলআর ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। সনি আলফা এ৩০০০ মডেলের এ ক্যামেরাটির কিট লেন্সসহ দাম হবে ৪০০ মার্কিন ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩০০০ মডেলের ক্যামেরাটিতে থাকছে ২০ মেগাপিক্সেলের এপিএস-সি সেন্সর যাতে সৌখিন ও পেশাদার দুই ধরনের আলোকচিত্রীর বিশেষ সুবিধা থাকবে। এ ক্যামেরাটির আইএসও সীমা হবে ১০০ থেকে ১৬ হাজার। এতে থাকবে ৩ ইঞ্চি মাপের এলসিডি প্যানেল এবং এতে প্রতি সেকেন্ডে ৩.৫ ফ্রেম পূর্ণ রেজুলেশনে ছবি তোলা যাবে। এতে অটোফোকাস ও ম্যানুয়াল ফোকাস সিস্টেম রয়েছে। ক্যামেরায় ই-মাউন্ট মিররলেস লেন্স ব্যবহার করা যাবে।
এ ক্যামেরা ব্যবহার করে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারন করা যাবে।
১৮-৫৫ মিলিমিটার ই-মাউন্ট লেন্সকিটসহ ৪০০ মার্কিন ডলার দামের ক্যামেরাটি সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে পাওয়া যাবে।