সাশ্রয়ী দামে জেন মোবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুঠোফোনে বাজারে যাত্রা শুরু করল ভারতীয় টেলিকেয়ার গ্রুপের জেন মোবাইল। প্রাথমিকভাবে এম৭২+, এম৭২আই এবং এম৭২এস মডেলের তিনটি মুঠোফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। মুঠোফোন তিনটির দাম দুই হাজার ৫০০ টাকার মধ্যে।চলতি বছরই বাংলাদেশের বাজারে আরও ২০টির বেশি মুঠোফোন আনার ঘোষণা দিয়েছে জেন মোবাইল। বুধবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেন।উদ্বোধনী অনুষ্ঠানে জেন মোবাইলের পরিচালক রবি বাশ্যাম বলেন, ‘বাংলাদেশের বাজারে প্রতিদিন আসছে নতুন নতুন মুঠোফোন। যেখানে যোগ হচ্ছে বাড়তি সব সুবিধা। তাই বাংলাদেশের বাজারে মুঠোফোন গ্রাহকের মন জয় করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে জানানো হয়, জেন মুঠোফোন হবে সবার ব্যবহারের উপযুক্ত। আর তাই সুবিধার ওপর ভিত্তি করে জেন মুঠোফোনের দাম হবে এক হাজার ১০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। জেনের তিন মুঠোফোনএম ৭২+দুই দশমিক ছয় ইঞ্চি মাপের কিউভিজিএ স্ক্রিনের মুঠোফোনটি ডুয়াল সিম সুবিধার। এতে রয়েছে এক দশমিক তিন মেগাপিক্সেলের ক্যামেরা, ব্লুটুথ, জিপিআরএস, মিউজিক প্লেয়ার ও ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহারের সুযোগ। এম৭২আইদুই দশমিক চার ইঞ্চি মাপের কিউভিজিএ স্ক্রিনের এ মুঠোফোনটিও ডুয়াল সিম সুবিধার। এতে রয়েছে এক দশমিক তিন মেগাপিক্সেলের ফ্ল্যাশলাইট ক্যামেরা। ১৬ গিগাবাইট বর্ধিত মেমোরি ব্যবহারের সুবিধা। এম৭২এসএম৭২এস মুঠোফোনটিও এম৭২আই-এর মতো দুই দশমিক চার ইঞ্চি মাপের কিউভিজিএ স্ক্রিন সুবিধার। দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধার এ মুঠোফোনটিতেও রয়েছে এক দশমিক তিন মেগাপিক্সেলের ক্যামেরা, ব্লুটুথ, জিপিআরএস, মিউজিক প্লেয়ার ও ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহারের সুযোগ।