সাশ্রয়ী সিম্ফনি ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনি এক্সপ্লোরার টি ৭
সিম্ফনি এক্সপ্লোরার টি ৭

জনপ্রিয়তা বেড়েছে ট্যাবের। পাশাপাশি বাজারে এখন সাশ্রয়ী দামেও মিলছে ট্যাব। সম্প্রতি দেশের বাজারে সাত ইঞ্চি মাপের থ্রিজি সুবিধার একটি ট্যাব এনেছে সিম্ফনি। ‘এক্সপ্লোরার টি ৭ আলট্রা’ নামের এই ট্যাবের দাম ছয় হাজার ২৫০ টাকা।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এ ট্যাবে রয়েছে ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর। দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজিং করার পাশাপাশি এই ট্যাব থেকে সাবলীল মাল্টি-টাস্কিং এবং চমত্কার গেমিং অভিজ্ঞতা পাওয়া যায় বলেই এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাংলাদেশের জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি।

সিম্ফনি জানিয়েছে, ‘এক্সপ্লোরার টি ৭ আলট্রা’ ট্যাবের পেছনে রয়েছে দুই মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা । এর র‌্যাম ৫১২ মেগাবাইট এবং রম ৪ গিগাবাইট ।

ট্যাবটিতে সিম ও ওয়াই-ফাই দুই রকম সুবিধাই রয়েছে। এই ট্যাব ডুয়াল সিম সমর্থন করে। দীর্ঘ সময় চার্জ ধরে রাখার জন্য ২৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে।

কালো ও ধূসর এই দুটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে সাত ইঞ্চি মাপের সিম্ফনির এই ট্যাবটি।