সাশ্রয়ী নেক্সাস ট্যাব আনছে গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী দামে নেক্সাস ট্যাবলেটের নতুন একটি সংস্করণ তৈরি করছে গুগল। ‘নেক্সাস ৭’ নামের সাত ইঞ্চি মাপের এ ট্যাবলেটটির দাম হতে পারে মাত্র ৯৯ ডলার। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট গুগলের সাশ্রয়ী ট্যাবটি সম্পর্কে খবর প্রকাশ করেছে। খবর এনডিটিভির।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ‘নেক্সাস ৭’ বিষয়ে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে গুজব ছিল। এবার এ-সংক্রান্ত একটি তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে ছবিসংক্রান্ত ওয়েবসাইট পিকাসায়। ডিজিটাইমের তথ্য অনুযায়ী, তাইওয়ানের একটি প্রতিষ্ঠান সাশ্রয়ী ট্যাবলেটটি তৈরি করতে পারে।গুগলের সাশ্রয়ী নেক্সাস ট্যাব নিয়ে প্রযুক্তিবিশ্বে গুজব ছড়ালেও বরাবরের মত মুখ খোলেনি গুগল কর্তৃপক্ষ বা নির্মাতা প্রতিষ্ঠানের কেউই।