সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী মূল্যের ইন্টেল কোরআই থ্রি প্রসেসরের এইচপির নতুন দুটি মডেলের ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ১৪ ইঞ্চি প্রশস্ত এলইডি সুবিধার এইচপি৪৩০ মডেলের নোটবুকটিতে রয়েছে ২গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক। প্যাভিলিয়ন সিরিজের জি৪-১১০৭টিইউ মডেলের এইচপির ল্যাপটপের মনিটর ১৪ দশমিক ১ ইঞ্চি, প্রসেসর গতি ২ দশমিক ২ গিগাহার্টজ এবং হার্ডডিস্কোর ধারণক্ষমতা ৫০০ গিগাবাইট। এ ছাড়া ল্যাপটপগুলোতে রয়েছে ডিভিডি রাইটার, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েব ক্যাম, ল্যানকর্ড রয়েছে যথারীতি। এইচপি৪৩০ নোটবুকের দাম ৪৪ হাজার এবং প্যাভিলিয়ন জি৪-১১০৭টিইউ মডেলের দাম ৪৭ হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি