সাশ্রয়ী স্মার্টফোন তৈরি করবে ইনটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল কর্তৃপক্ষ সাশ্রয়ী দামের স্মার্টফোন তৈরি করবে। ইনটেলের চিপনির্ভর সাশ্রয়ী স্মার্টফোন তৈরিতে কাজ করবে ভারতের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলো। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।ভারতে অনুষ্ঠিত ইনফোকম ২০১২ মেলায় ইনটেলের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবজানি ঘোষ জানান, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর টাচস্ক্রিন প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনবে ভারতের বিভিন্ন মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান। ২০১৩ সালের মাঝামাঝি ইনটেলের চিপনির্ভর এ স্মার্টফোন বাজারে আসবে।বর্তমানে ইনটেলের চিপনির্ভর স্মার্টফোন তৈরি করছে ভারতের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান লাভা। ইনটেলনির্ভর এ স্মার্টফোনটির নাম ‘লাভা জলো’।