সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়: বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসুক হেলাল
মসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বইপড়া
১। প্রমথ চৌধুরীর ‘সাহিত্যিক ছদ্মনাম’ কী?
ক. অবধূত খ. নীল লোহিত গ. বনফুল ঘ. বীরবল
উত্তর: ঘ. বীরবল
২। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম কী?
ক. বীরবল খ. সবুজ পত্রিকা গ. সবুজ দল ঘ. সবুজপত্র
উত্তর: ঘ. সবুজপত্র

৩। ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?
ক. সবাইকে সমান করতে খ. সবাইকে দমন করতে
গ. সবাইকে বড় করতে ঘ. অর্থের সাধনা করতে
উত্তর: ক. সবাইকে সমান করতে
৪। সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
ক. জাতির জীবনীশক্তি হ্রাস খ. জাতির উন্নতি সাধন
গ. জাতিকে পরনির্ভরশীল করা ঘ. জাতীয় কুসংস্কার দূর করা
উত্তর: ক. জাতির জীবনীশক্তি হ্রাস
৫। শিক্ষকের সার্থকতা কোথায়?
ক. শিক্ষা দান করায় খ. ছাত্রকে শাসন করায়
গ. ছাত্রকে বিদ্যার্জনে সক্ষম করায়
ঘ. ছাত্রকে শৃঙ্খলা শিক্ষা দেওয়ায়
উত্তর: গ. ছাত্রকে বিদ্যার্জনে সক্ষম করায়
৬। যথার্থ গুরুর কাজ কী?
ক. শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা খ. নোট করে দেওয়া
গ. পড়া মুখস্থ করানো
ঘ. পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা
উত্তর: ক. শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা
৭। সুশিক্ষিত লোক মাত্রই কী?
ক. বিদ্বান খ. আলেম গ. পণ্ডিত ঘ. স্বশিক্ষিত
উত্তর: ঘ. স্বশিক্ষিত
৮। ‘ভাঁড়ে ও ভবানী’ অর্থ কী?
ক. অসম্ভব ভাবনা খ. সচ্ছলতা গ. রিক্ত ঘ. গোপন
উত্তর: গ. রিক্ত
৯। কোনটির নগদ বাজার দর নেই?
ক. ধর্মের খ. কর্মের গ. শিক্ষার ঘ. পরীক্ষার
উত্তর: গ. শিক্ষার
১০। বইপড়ার যৌক্তিকতা কী?
ক. জাতিগঠন খ. আত্মোপলব্ধি গ. বড় হওয়া ঘ. অর্থ উপার্জন
উত্তর: খ. আত্মোপলব্ধি
১১। কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা?
ক. অশিক্ষিত মানুষ খ. শিক্ষিত মানুষ
গ. ডেমোক্রেসি ঘ. কলেজপড়ুয়া বিদ্বান
উত্তর: গ. ডেমোক্রেসি
১২। মানুষের মনকে সরল, সচল ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে কার ওপর ন্যস্ত?
ক. লাইব্রেরির ওপর খ. সাহিত্যের ওপর
গ. শিক্ষিত লোকের ওপর ঘ. বিজ্ঞানের ওপর
উত্তর: ঘ. বিজ্ঞানের ওপর
১৩। মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়?
ক. জাতীয় ঐতিহ্যে খ. মানুষের আচরণে
গ. মানুষের সংস্কৃতিতে ঘ. সাহিত্যে
উত্তর: ঘ. সাহিত্যে
১৪। ‘বইপড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে বলে উল্লেখ করা হয়েছে?
ক. যারা পরীক্ষায় ভালো ফল করেছে
খ. যারা প্রচুর বই পড়েছে
গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
ঘ. যারা ধ্যানস্থ হয়ে অধ্যয়ন করেছে
উত্তর: গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
১৫। কিসে আমাদের জাত মানুষ হবে?
ক. জ্ঞানবিজ্ঞানে খ. দর্শনচর্চায় গ. সাহিত্যে ঘ. মনের বিকাশে
উত্তর: গ. সাহিত্যে
১৬। আজকের বাজারে কিসের অভাব নেই?
ক. লোকের খ. অর্থের গ. বিদ্যাদাতার ঘ. বুদ্ধিদাতার
উত্তর: গ. বিদ্যাদাতার
১৭। প্রমথ চৌধুরীর মতে ‘লাইব্রেরি’ কী?
ক. পড়ার জায়গা খ. শিক্ষিত হওয়ার জায়গা
গ. পড়ার ঘর ঘ. মনের হাসপাতাল
উত্তর: ঘ. মনের হাসপাতাল
১৮। ‘গতাসু’ শব্দের অর্থ কী?
ক. মৃত খ. জীবিত গ. বিলুপ্ত ঘ. জীবন্মৃত
উত্তর: ক. মৃত
১৯। ‘কারদানী’ শব্দের অর্থ কী?
ক. কারচুপি খ. কেরামতি গ. বাহাদুরি ঘ. পাণ্ডিত্য
উত্তর: গ. বাহাদুরি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা