সাড়ে ৭০০ পেটেন্ট কিনছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম) এর কাছ থেকে সাড়ে ৭০০ পেটেন্ট কিনছে। পেটেন্ট লঙ্ঘনের কারণে ইয়াহুর পক্ষ থেকে মামলায় পড়ার পর নিজেদের পেটেন্ট বাড়াতে মনোযোগী হয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। রয়টার্সের এক খবরে এ কথা বলা হয়েছে।আইবিএমের কাছ থেকে কেনা সাড়ে ৭০০ পেটেন্টের মধ্যে সার্চ বা অনুসন্ধানের প্রযুক্তি থেকে শুরু করে সেমিকন্ডাক্টরের মত হার্ডওয়্যার প্রযুক্তিও রয়েছে। নতুন পেটেন্ট কেনার কারণ সম্পর্কে ফেসবুকের মুখপাত্র অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। এই পেটেন্ট কিনতে ফেসবুক কি পরিমাণ অর্থ খরচ করছে কোনো পক্ষই তা প্রকাশ করেনি।এদিকে, চলতি মাসেই ইয়াহু ১০টি পেটেন্ট ভঙ্গের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে। ইয়াহুর দাবি করা পেটেন্টের মধ্যে রয়েছে প্রাইভেসিসহ লাভজনক অনলাইন বিজ্ঞাপনের প্রযুক্তিও। ইয়াহুর মামলার বিরুদ্ধে ফেসবুকও শক্ত অবস্থান নিয়েছে। ফেসবুকের দাবি, তঁারা কোনো পেটেন্ট ভঙ্গ করেনি, নিজেদের পেটেন্ট ব্যবহার করছে। উলে্লখ্য, ফেসবুকের ৫৬টি ও ৫০৩টি পেটেন্ট অ্যাপি্লকেশন রয়েছে। আর ইয়াহুর রয়েছে তিন হাজার ৩০০টি।