সায়েন্স অলিম্পিয়াডের ক্যাম্প শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে সনদপত্র হাতে ক্যাম্পে অংশ নেওয়া িশক্ষার্থীরা
অতিথিদের সঙ্গে সনদপত্র হাতে ক্যাম্পে অংশ নেওয়া িশক্ষার্থীরা

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ দল নির্বাচনের জন্য আয়োজিত চার দিনের ক্যাম্প আজ রোববার শেষ হবে। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) ১৭ আগস্ট শুরু হয় এই ক্যাম্প। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয় গতকাল শনিবার সকালে। ইউল্যাবে অনুষ্ঠিত এ আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, হাইস্কুল পর্যায়ে বিজ্ঞান চর্চা আরও বাড়ানো দরকার। এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় প্রতি উপজেলায় ল্যাব স্থাপন করবে।

এর আগে গত ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের ৯টি শহরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্ব। আঞ্চলিক পর্বে বিজয়ী এবং একটি ই-অলিম্পিয়াডে নির্বাচিত ৪৮১ শিক্ষার্থী নিয়ে হয় ঢাকা পর্ব। এতে নির্বাচিত ৫৩ জনকে নিয়ে আয়োজিত হচ্ছে এই ক্যাম্প। এতে অংশ নেওয়া ছয়জনকে নির্বাচন করা হবে বাংলাদেশ দল গঠনের জন্য। তারা চলতি বছরের ডিসেম্বরে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে।

সনদ প্রদান অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী এবং জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আহ্বায়ক মুনির হাসান উপস্থিত ছিলেন।

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রথম আলো এবং বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা আয়োজনে সহযোগিতা করছে। আয়োজনের পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

বিজ্ঞপ্তি