সি ড্রাইভের যত্ন নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারের ফলে সি ড্রাইভে (C:\) অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়, যা কম্পিউটারের গতি কমিয়ে দেয়। আপনি ইচ্ছে করলে ‘সি ক্লিনার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে সি ড্রাইভ পরিষ্কার রাখতে পারেন। মাত্র ১.১০ মেগাবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি www.mediafire.com/?5jytojjhqkj ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন সফটওয়্যারটি ইনস্টল করে খুলুন। এবার Analyze অপশনে ক্লিক করে দেখে নিন কী পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল সি ড্রাইভে জমা আছে। এ ফাইলগুলো মুছতে Run cleaner-এ ক্লিক করুন। পিসিতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ফলেও অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। এগুলো মুছতে Application/analyze/run cleaner-এ ক্লিক করুন। এ ছাড়াও এই সফটওয়্যারের সাহায্যে আপনি যেকোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন, রেজিস্ট্রি ফাইল পরিষ্কার করতে পারবেন। —খালেদ মাহমুদ খান