বিরাম চিহ্ন অংশ-৭
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
১৪.
কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই শলা পরামর্শ করতে বসল মাঝখানে সিংহ বাহাদুর সিংহ ফিসফিসিয়ে বলল আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে।
উত্তর: কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। বাঘ, ভালুক, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই শলা-পরামর্শ করতে বসল, মাঝখানে সিংহ বাহাদুর। সিংহ ফিসফিসিয়ে বলল, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?
১৫.
হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি মাটিতে থপ করে পা ঠুকে বলল আচ্ছা চল নদীর পারে এসে শেয়াল বলল এই আমি নদী সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন হাতির একটু শঙ্কা হলো পারব তো শেয়াল বলল ভয় কী এই দেখুন না আমি কী অবলীলায় পার হয়ে যাচ্ছি এই বলে শেয়াল নদীতে দিল ঝাঁপ।
উত্তর: হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি। মাটিতে থপ করে পা ঠুকে বলল, আচ্ছা চল। নদীর পারে এসে শেয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি। আপনিও আসুন। হাতির একটু শঙ্কা হলো, পারব তো। শেয়াল বলল, ভয় কী, এই দেখুন না আমি কী অবলীলায় পার হয়ে যাচ্ছি। এই বলে শেয়াল নদীতে দিল ঝাঁপ।
১৬.
কিন্তু হাতি বলে কথা কী ভারী আর মস্ত তার শরীর নদীর তীর ছিল বালুকাময় ওই অংশটুকু পেরিয়ে যেই না হাতিটা নদীর পানিতে পা দিয়েছে অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল আসলে জায়গাটা ছিল একটা চোরাবালি এর ওপরটাই মাটি বা বালু আছে বলে মনে হলেও এর তলায় লুকিয়ে থাকে গর্ত হাতি সেই গর্তে।
উত্তর: কিন্তু হাতি বলে কথা। কী ভারী আর মস্ত তার শরীর। নদীর তীর ছিল বালুকাময়। ওই অংশটুকু পেরিয়ে যেই না হাতিটা নদীর পানিতে পা দিয়েছে, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল। আসলে জায়গাটা ছিল একটা চোরাবালি। এর ওপরটাই মাটি বা বালু আছে বলে মনে হলেও এর তলায় লুকিয়ে থাকে গর্ত। হাতি সেই গর্তে।
১৭.
হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারীক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা তো সব সময় থাবা উঁচিয়ে চলে কী দ্রুত আর ক্ষিপ্র তার চলা সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না বনের সব্বাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কী হয় কাকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছড়ে মারে।
উত্তর: হাতিটা এমন ভাব করতে শুরু করল, সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারীক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা তো সব সময় থাবা উঁচিয়ে চলে। কী দ্রুত আর ক্ষিপ্র তার চলা। সেও হাতিটার ধারে-কাছে ঘেঁষতে চায় না। বনের সব্বাই ভয়ে তটস্থ, শঙ্কিত। কখন জানি কী হয়। কাকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছড়ে মারে।
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল