সিআইএর ওয়েবসাইটে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ওয়েবসাইটে গত শুক্রবার হ্যাকাররা হামলা চালিয়েছে। এর ফলে ওই দিন ওই ওয়েবসাইটটিতে কারও পক্ষে প্রবেশ করা সম্ভব হয়নি। অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গোষ্ঠী এই খবর টুইটারে দিয়েছে। গ্রুপটি টুইটার বার্তায় লিখেছে, ‘ সিআইএ টাঙ্গো ডাউন’। মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা কোনো শত্রুকে খতম করার পর এই বাক্যটি বলে থাকে। তবে অ্যানোনিমাস আরেকটি টুইটে লিখেছে, তারা এই খবরটা দিয়েছে, তার মানে এই নয় যে তারা এই হামলা চালিয়েছে। সিআইএর ওয়েবসাইটে এটিই প্রথম হামলা নয়। ২০১১ সালে অ্যানোনিমাসের অধিভুক্ত হ্যাকার গোষ্ঠী লুলজ সিকিউরিটি সিআইএর ওয়েবসাইটে হামলা চালায়। এতে ওয়েবসাইটটির হোমপেজ বেশ কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে। চলতি মাসের গোড়ার দিকে অ্যানোনিমাস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও ব্রিটিশ পুলিশের মধ্যে অনুষ্ঠিত অনলাইন সম্মেলন বাধাগ্রস্ত করতে সমর্থ হয়। এরপর তারা মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের ওয়বেসাইটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালায়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান