সিআইয়ের ওয়েবসাইটে সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়েবসাইটে গত বুধবার হ্যাকাররা হামলা চালিয়েছে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান সিটিগ্রুপের গ্রাহকদের তিন লাখ ৬০ হাজার ৮৩টি ক্রেডিট কার্ড হ্যাক করে হ্যাকাররা।সিআইয়ের ওয়েবসাইটে হামলা চালানোর কথা স্বীকার করে হ্যাকার গ্রুপ লুলজ সিকিউরিটি জানায়, সিআইয়ের ওয়েবসাইট হ্যাক করার পর আর কোনো প্রতিষ্ঠানে হামলা চালানো যায় কি না—এ বিষয়ে ভক্তদের কাছ থেকে পরামর্শ চেয়েছে তারা। সম্প্রতি সনি, নিনটেনডো, যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (পিবিএস) ও সিনেটের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে পরিচিতি পেয়েছে লুলজ। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, হ্যাকারদের এ ধরনের হামলা লোক দেখানো এবংএর মধ্যদিয়ে তারা যতটা সম্ভব মনোযোগ মানুষের আকর্ষণের চেষ্টা করছে।ইনসাইড সাইবার ওয়েলফেয়ার বইয়ের লেখক জেফারি কার বলেছেন, সিআইয়ের ওয়েবসাইটে হামলার ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা ভেঙে হ্যাকাররা ভেতরের স্পর্শকাতর তথ্য হাসিল করতে পারবে না। ‘নিরাপত্তায় ফাটল ধরেছে’—শুধু এ ধরনের কথা বলে তারা লোকজনকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে।এদিকে বুধবার সিটিগ্রুপ জানিয়েছে, হ্যাকাররা তাদের কম্পিউটারে ঢুকে গ্রাহকদের তিন লাখ ৬০ হাজার ৮৩টি ক্রেডিট কার্ড হ্যাক করেছে। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, হ্যাকাররা গ্রাহকদের দুই লাখ ১০ হাজার ক্রেডিট কার্ডে হামলা চালায়। —এএফপি অবলম্বনে আবুল হোসেন