সিআরপিতে প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ-প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইসড সিআরপিতে একটি কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়েছে। এই ল্যাব সিআরপিতে আসা প্রতিবন্ধীদের প্রশিক্ষণে সহায়তা করবে।ঢাকার সাভারে সিআরপির প্রধান কার্যালয়ে গতকাল এর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ এ এস এম ফিরোজ। তিনি বলেন, এই কম্পিউটার ল্যাব প্রতিবন্ধকতা জয় করা তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে। আমরা চাই, এ ধরনের উদ্যোগ তারা অব্যাহত রাখুক। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝিং জিয়ানি বলেন, হুয়াওয়ে সিএসআর হিসেবে যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, তা মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগছে। অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ান্ডার ওয়াং এবং সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভেলরি টেইলর উপস্থিত ছিলেন।১৯৯৮ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হুয়াওয়ে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। —বিজ্ঞপ্তি