সিইএসে টেলিভিশনের সেরা প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসংয়ের নতুন প্রযুক্তির টিভি l সিনেট
স্যামসংয়ের নতুন প্রযুক্তির টিভি l সিনেট

প্রযুক্তিপ্রেমীদের কাছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনজ্যুমার ইলেকট্রনিকস শো সবচেয়ে আকর্ষণীয় মেলা। আর এই সংবাদ সম্মেলনের দিনটি আরও বেশি আকর্ষণীয় সবার কাছে। কারণ মূলত সংবাদ সম্মেলনেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নতুন উদ্ভাবনী প্রযুক্তির বিস্তারিত তুলে ধরে। গত বুধবার লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএসের সংবাদ সম্মেলনে জানা গেল টেলিভিশনের নতুন প্রযুক্তি সম্পর্কে।

সবার আগে এলজি

এটি সিইএসের ঐতিহ্য যে এলজি সংবাদ সম্মেলনের দিন সকালে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এলজি এ বছর ওএলইডি ডব্লিউ ৭ মডেলের একটি নতুন টিভি নিয়ে আসছে, যা কোনো স্ট্যান্ডে বসবে না। এর পরিবর্তে এতে একটি বিশেষ প্লেটের ওপরে বসবে। প্লেটের সঙ্গে টিভি লাগানো থাকবে স্ক্রু ও চুম্বকের মাধ্যমে। তবে ডব্লিউ ৭-এর দাম একটু বেশি। কমপক্ষে ১০ হাজার ডলার। আর সস্তায় কিনতে চাইলে বি৭, সি৭, ই৭ এবং জি৭ মডেল রয়েছে। এ ছাড়া এলজি একটি হাব রোবট এবং প্রথমবারের মতো ৫.৭ ইঞ্চি পর্দার ৩টি টাচ ফোন নিয়ে আসতে যাচ্ছে।

এলজির ডব্লিউ ৭টি ওএলইডি টিভি। এর পূরুত্ব মাত্র ৩ দশমিক ৮৫ মিলিমিটার l এএফপি
এলজির ডব্লিউ ৭টি ওএলইডি টিভি। এর পূরুত্ব মাত্র ৩ দশমিক ৮৫ মিলিমিটার l এএফপি

সবার উপরে স্যামসাং

এবারের সিইএস মেলায় স্যামসাং এনেছে কিউ ৯ সিরিজের ওএলইডি টেলিভিশন, কোয়ান্টাম ডট প্রযুক্তি ইত্যাদি। এ ছাড়া স্যামসাংয়ের নতুন ক্রোম বুক এবং তাদের প্রথম গেমিং ল্যাপটপ ‘ওডিসি ১৬ এবং ১৭’ তো রয়েছেই।

গতকাল বৃহস্পতিবার থেকে সিইএস শুরু হয়েছে। মেলা চলবে রোববার পর্যন্ত।

মোখলেছুর রহমান সূত্র: সিনেট

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহযোগিতার জন্য স্মার্ট খেলনা ও অ্যাপ তৈরি করেছে লাকা l এএফপি
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহযোগিতার জন্য স্মার্ট খেলনা ও অ্যাপ তৈরি করেছে লাকা l এএফপি