সিইএসে নতুন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ থেকে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিকস পণ্যের সবচেয়ে বড় আসর কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১৬। এ বছর প্রযুক্তির ধারা কোন দিকে যাবে, তার একটা আঁচ পাওয়া যায় এ মেলায়। সিইএসের কয়েকটি পণ্য দেখা যাক—

.
.

হৃৎকম্পন পর্যবেক্ষণ, গতি ও দূরত্বের তথ্য সংরক্ষণ, ইলেকট্রনিক তালা, অ্যালার্ম, চুরি গেলে জিপিএসের ব্যবহার, সরাসরি ভিডিও স্ট্রিমিংসহ নানা সুবিধার স্মার্ট বাইক এনেছে এলই স্পোর্টস। বর্তমানে চীনে পাওয়া যাচ্ছে এ স্মার্ট বাইকটি। সিইএসে দেখানো হয় বিশেষ এ বাইক।









স্মার্ট হেলমেট পরে কারখানার কাজ করলে সেটি দেখা যাবে পর্দায়—এমন সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে ডাকরি নামের স্মার্ট হেলমেট।

.
.
.
.

ডিজিটাল ভিডিও সহকারীর কাজ করার পাশাপাশি চার ধরনের ভিডিও করার সুবিধা নিয়ে তৈরি হয়েছে কোডাকের সুপার ৮ মুভি ক্যামেরা। চলতি বছরের শেষের দিকে বাজারে পাওয়া যাবে ক্যামেরাটি।
তথ্য ও ছবি: এএফপি