সিএ প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তিসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে সিএ প্রতিষ্ঠান রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টসের তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা দেবে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড। এই নিয়ে ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে ২৪ জানুয়ারি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সই করেন ড্যাফোডিল সফটওয়্যারের পরিচালক মো. ইমরান হোসেন ও রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টসের অংশীদার মেহেদী হাসান। ইতিমধ্যে রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টস ড্যাফোডিল সফটওয়্যারের কাছ থেকে কিছু সেবা গ্রহণ করেছে। এর মধ্যে বেতন ও কর-বিষয়ক সফটওয়্যার অন্যতম।
চুক্তি সই অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, সফটওয়্যার বিভাগের প্রধান মো. রাশেদ করিম, রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টসের জ্যেষ্ঠ কর্মকর্তা (তথ্যপ্রযুক্তি) মো. আহসান কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি