সিএমএমআই ৫ সনদ পেয়েছে ডেটাসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশন (সিএমএমআই) ৫ সনদ পেয়েছে বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। গতকাল প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে প্রথম এ সনদ পেল ডেটাসফট। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে এ সনদ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১১টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিএমএমআই ৩ সনদ পেয়েছে। ২০০৯ সালে সিএমএমআই ৩ সনদ পেয়েছিল ডেটাসফট।