সিএসএম নক্ষত্র বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে দেশি ব্র্যান্ডের ডেস্কটপ পিসি সিএসএম নক্ষত্র। দ্বিতীয় প্রজন্মের এই পিসিটিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২ গিগাবাইট ডিডিআর-৩ র্যাম, ইন্টেল মাদারবোর্ড ও কোর আই থ্রি ৩.৩ গিগাহার্টজ প্রসেসর, ডিভিডি রাইটার ইত্যাদি। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারজাতকৃত দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ পিসিটির দাম ২৭ হাজার ২০০ টাকা।—বিজ্ঞপ্তি