সিএসএম পিসিতে বৈশাখী অফার
কম্পিউটার সোর্স বাংলা নববর্ষ উপলক্ষ্যে সিএসএম পিসিতে নতুন ‘বৈশাখী অফার’ দিয়েছে। গতকাল রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের নির্বাহী পরিচালক এ ইউ খান জুয়েল বলেন, নববর্ষের প্রাণের উৎসবকে রাঙিয়ে দিয়ে সিএসএম ব্র্যান্ডের কম্পিউটারে বিশেষঅফার ঘোষনা করা হয়েছে।বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসজুড়ে বৈশাখী অফারের সুবিধাসহ সিএসএম পিসিতে পাওয়া যাবে। এ অফারের আওতায় কম্পিউটার কিনলে বৈশাখী ফতুয়া, বাংলা বিজয় সিডি, ইন্টেল স্কুলব্যাগ, নরটন অ্যান্টিভাইরাস ও টি-শার্ট উপহার পাওয়া যাবে। আটটি ভিন্ন ডেস্কটপ কম্পিউটারের প্রতিটির সঙ্গে থাকছে এই অফার সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ সিএসএম পিসির এ অফারে সর্বনিম্ন ২১ হাজার ৯০০ টাকায় কম্পিউটার পাওয়া যাবে। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের সিএসএম ব্র্যান্ডের ব্যবসা শাখার প্রধান শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। ঢাকায় পাঁচটি বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনুমোদিত পরিবেশকদের কাছে এ অফার সুবিধা পাওয়া যাবে।—তারিকুর রহমান খান