সিএসএম পিসির গ্রীষ্মকালীন আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গ্রীষ্মে কম্পিউটার সোর্স ‘সিএসএম সামার অফার’ নামের বিশেষ সুযোগ দিচ্ছে ক্রেতাদের। এই সুবিধার মধ্যে আছে সাতটি আলাদা আলাদা মানের সিএসএম ডেস্কটপ কম্পিউটার। এগুলোর সঙ্গে নরটন অ্যান্টি ভাইরাস ২০১০, বিজয় সফটওয়্যারসহ আরও উপহার দেওয়া হবে। ইন্টেলের ২ দশমিক ৭ গিগাহার্টজ গতির পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, এক গিগাবাইট র্যাম, ফিলিপস্ বা এইচপির ১৬ ইঞ্চি এলসিডি মনিটরসহ সিএমএম পিসি-৩ কম্পিউটার বিক্রি করা হবে ২৫ হাজার ৪০০ টাকায়। এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবাও আছে। —বিজ্ঞপ্তি