সিএসএম পিসির দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি ব্র্যান্ড কম্পিউটার সিএসএম পিসির ‘স্বাধীনতা পিসি-৫’ মডেলের দাম কমিয়েছে কম্পিউটার সোর্স। এই ডেস্কটপ কম্পিউটারের দাম এখন ২৯ হাজার ৯০০ টাকা। এতে ইনটেলের কোর টু ডুয়ো প্রসেসর ব্যবহার করা হয়েছে। আরও আছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট র্যাম, ডিভিডি-রাইটার, ১৮.৫ ইঞ্চি এলসিডি মনিটর ইত্যাদি। স্বাধীনতার মাসে পিসিটির সঙ্গে দেওয়া হচ্ছে টি-শার্ট, বিজয় সফটওয়্যার ও ব্যাগ। এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা আছে। —বিজ্ঞপ্তি