সিএসএমের নতুন ডেস্কটপ কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সোর্স ২০১০ সালের শুরুতে বাজারে নিয়ে এল সিএসএমের নতুন ডেস্কটপ কম্পিউটার। ভেলোসিটি পিসি নামের এ কম্পিউটারে আছে ইন্টেলের কোর আই-৫ প্রসেসর এবং ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি মাদারবোর্ড। এতে ২ গিগাবাইট র্যাম, সাড়ে ১৮ ইঞ্চির মনিটর, ২০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক, ইউএসবি কিবোর্ড, অপটিক্যাল মাউস, ডিভিডি রাইটার ইত্যাদি রয়েছে। এ ছাড়া এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবাও আছে। এর দাম ৫৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি