‘সিকিউরিটি চেকআপ’ করা যাবে ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রামছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে সবার জন্য ‘সিকিউরিটি চেকআপ’ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। নিরাপত্তা টুলটি কাজে লাগিয়ে নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ আছে কি না, তা পরীক্ষা করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অ্যাকাউন্টে ব্যবহার করা পাসওয়ার্ডটি শক্তিশালী না দুর্বল জানার পাশাপাশি কখনো সাইবার হামলার কবলে পড়েছিল কি না, তা–ও জানা যাবে।

গত বছরের জুলাই মাসে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের জন্য টুলটি চালু করে ইনস্টাগ্রাম। সে সময় ইনস্টাগ্রাম জানিয়েছিল, সাইবার হামলার কবলে পড়া ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাই কেবল টুলটি ব্যবহার করতে পারবেন।

সবার জন্য উন্মুক্ত হওয়া নিরাপত্তা টুলটি কাজে লাগিয়ে অ্যাকাউন্টের লগইন ইতিহাস, গোপনে তথ্য বিনিময় করেছে কি না, তা–ও জানা যাবে। অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনাও মিলবে। ইনস্টাগ্রামের সেটিংসে প্রবেশ করে সিকিউরিটি অপশন থেকে সিকিউরিটি চেকআপ নির্বাচন করে টুলটি ব্যবহার করা যাবে।

নিরাপত্তা টুলের পাশাপাশি ‘ইউর অ্যাক্টিভিটি’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বিনিময় করা পোস্ট বা ছবিগুলো দ্রুত মুছে ফেলা যাবে। চাইলে সেগুলো আর্কাইভ অপশনে দিন–তারিখ লিখে সংরক্ষণ করা যাবে। একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণেরও সুযোগ মিলবে।

সূত্র: ইকোনমিক টাইমস