সিগন্যাল প্রসেসিং কাপের চ্যাম্পিয়ন বুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের ল্যাবে কয়েক মাস আগে থেকে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল বুয়েটের রে​​েজানেন্স দল। সে সময়ে এ ছবিটি তোলেন তাঁরা l সংগৃহীত
নিজেদের ল্যাবে কয়েক মাস আগে থেকে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল বুয়েটের রে​​েজানেন্স দল। সে সময়ে এ ছবিটি তোলেন তাঁরা l সংগৃহীত

সিগন্যাল প্রসেসিং কাপের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল। টানা তৃতীয়বারের মতো ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস (আইইইই) আয়োজিত সিগন্যাল প্রসেসিং কাপের ফাইনালে উঠেছিল বুয়েট।

গতকাল মঙ্গলবার চীনের সাংহাইতে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর তাতে শীর্ষস্থান অর্জন করে বুয়েট। রোববার থেকে সাংহাইতে শুরু হওয়া ‘আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাকুয়েস্টিক, স্পিচ অ্যান্ড সিগন্যাল প্রসেসি (আইসিএএসএসপি) ২০১৬’ সম্মেলনের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তড়িৎ প্রকৌশলে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া বুয়েটের দলটির নাম ‘রেজোনেন্স’। দলের সদস্যরা হলেন মো. তৌহিদুজ্জামান খান, আশরাফুল আশিক, জয়ন্ত দে, রাতুল খান, মুনিফ ইশাদ মুজিব, রাকিব হায়দার, সাঈদ সাফায়েত ও বিল্লাল হোসেন। দলের সুপারভাইজর হিসেবে ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক মো. আরিফুল হক। চূড়ান্ত পর্বে বাকি যে দুটি দল অংশ নেয়, সেগুলো হলো যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির হ্যামার ডাউন এবং ভারতের ইন্ডিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘বিদ্যুৎ’ দল।
মুঠোফোনে দলের সদস্য তৌহিদুজ্জামান খান জানান, প্রতিযোগিতায় এবারে গতানুগতিক সমস্যা ছিল না। যেকোনো অডিও কিংবা ভিডিও রেকর্ডিং থেকে সেটির ‘উৎস’ এবং ‘সময়’ কীভাবে সংকেত প্রক্রিয়াকরণের (সিগন্যাল প্রসেসিং) মাধ্যমে নির্ণয় করা যায়, তার সমাধান বের করা ছিল এবারের সমস্যা।
ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, ধরা যাক যেকোনো জায়গায় কোনো মানুষকে অপহরণ করে রেখে যদি সেখান থেকে মুক্তিপণ দাবি করে অডিও পাঠানো হয়, তবে তা থেকে ওই জায়গা এবং রেকর্ড, সময় প্রভৃতি বের করা সম্ভব হবে—যা এই পদ্ধতিতে আমরা বের করে দেখিয়েছি। এখানেই শেষ নয়। তাদের বানানো প্রযুক্তিগত ব্যবস্থায় এ কাজ করা যাবে মাত্র তিন মিনিটে।
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর এই সিগন্যাল কাপের আয়োজন করে থাকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলীদের সংগঠন আইইইই।