সিঙ্গটেকের নেটবুক ও ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার প্লাসের পণ্যসম্ভারে যুক্ত হয়েছে সিঙ্গটেক নেটবুক ও ল্যাপটপ কম্পিউটার। এখন দেশের সব সিঙ্গার প্লাস শপে নগদ অথবা কিস্তিতে এই নেটবুক ও ল্যাপটপ পাওয়া যাচ্ছে।সিঙ্গটেক ল্যাপটপে আছে ইন্টেল কোর-আই-৩ ৩৭০এম ২ দশমিক ৪ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক। আরও আছে ওয়েবক্যাম, ব্লু-টুথ, কার্ড রিডার ও ১৪ ইঞ্চি এইচডি মনিটর।আর নেটবুক কম্পিউটারে রয়েছে ইন্টেল অ্যাটম ১ দশমিক ৬৬ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ১০ ইঞ্চি মনিটর ইত্যাদি।সিঙ্গটেক ল্যাপটপের দাম ৪৩ হাজার ৯০০ টাকা। কিস্তিতে কেনার ক্ষেত্রে ন্যূনতম মাসিক কিস্তি তিন হাজার ৮৮৫ টাকা করে। সিঙ্গটেক নেটবুকের দাম ২২ হাজার ৯০০ টাকা এবং সর্বনিম্ন এক হাজার ৯৯৫ টাকা মাসিক কিস্তিতে কেনা যাবে। এ ছাড়া ক্রেতা পাবেন ৬০ দিনে শূন্য শতাংশ নগদ মূল্য পরিশোধের সুবিধা। —বিজ্ঞপ্তি