সিঙ্গাপুরে নতুন বাংলাদেশিদের জন্য ওয়েবসাইট
সিঙ্গাপুরে আসা নতুন বাংলাদেশিদের সুবিধার্থে প্রবাসী বাংলাদেশিরা তৈরি করেছেন বিশেষ ওয়েবসাইট। সিঙ্গাপুর প্রবাসী কয়েকজন বাংলাদেশি মিলে তৈরি করা ওয়েবসাইটে প্রয়োজনীয় সাধারণ তথ্যগুলো পাওয়া যাবে। http://sites.google.com/ site/singaporemedinfo ঠিকানার এই ওয়েবসাইটে সিঙ্গাপুরে খাবারদাবার, হাসপাতাল, কেনাকাটা, বাড়ি ভাড়া, ঘোরাঘুরি—এ রকম বিভিন্ন বিভাগে তথ্য দেওয়া আছে, যাতে নতুন ইন্টারনেট ব্যবহারকারীরাও সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। খবর বিজ্ঞপ্তির।এ ছাড়াও চিকিৎসার জন্য কোন হাসপাতালে কী কী সুবিধা আছে, যোগাযোগের নম্বর, ই-মেইল ঠিকানা, কোথায় থাকা যাবে, বাংলাদেশি খাবারের খবর ইত্যাদি তথ্য পাওয়া যাবে সহজে। নতুন নতুন তথ্য সংযুক্ত করার মাধ্যমে ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করা হয় । ওয়েবসাইটের একটি ফেইসবুক ফ্যান পেজও রয়েছে। ঠিকানা: www.facebook.com/ pages/SingaporeMedInfo/116471975071068।