সিজেসি ডিলারদের মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজেসি স্পিকারের ডিলারদের নিয়ে গত বুধবার এক মতবিনিময় সভার আয়োজন করে কম্পিউটার সোর্স। সভায় সিজেসির চেয়ারপারসন জুনি টং বলেন, বাংলাদেশে সিজেসি স্পিকারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য আরও উন্নত প্রযুক্তি ও নতুন মডেলের স্পিকার বাজারজাত করবে। কম্পিউটার সোর্সের বিক্রয় পরিচালক এ ইউ খান সিজেসির সংক্ষিপ্ত ইতিহাস, বিশ্ববাজারে সিজেসির অবস্থান, বিপণন পরিকল্পনা কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কম্পিউটার সোর্সের মাল্টিমিডিয়া পণ্যের প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাফকাতুল বদর। —বিজ্ঞপ্তি