সিটি আইটি মেলায় আসুস পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শনিবার শেষ হওয়া বিসিএস কম্পিউটার সিটির সিটি আইটি মেলায় আসুস ‘সেরা ব্র্যান্ডিং’ পুরস্কার পেয়েছে। সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। প্রতিষ্ঠানটি দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য মেলার সমাপনী অনুষ্ঠানে একটি আসুস কম্পিউটারও উপহার দেয়। —বিজ্ঞপ্তি