সিটি আইটি মেলায় প্রদর্শিত হবে নাটক

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির প্রযুক্তিপণ্যের মেলায় চলছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বৃহস্পতিবার সিটিআইটি মেলায় হঠাত্ সম্প্রদায়ের নাটক ‘পাদুকা বর্জন’ প্রদর্শিত হবে।
বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙিনায় প্রায় দুই লাখ বর্গফুট জুড়ে চলছে এ প্রদর্শনী। এ মেলায় তথ্য প্রযুক্তির পরিচিত ব্র্যান্ডের কম্পিউটার সামগ্রীর পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন চলছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ, রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন। এবারে নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে নাটক।
মেলার আয়োজকের জানিয়েছেন, প্রতিদিনই মেলায় নতুন নতুন পণ্যে পাওয়া যাচ্ছে ছাড় এবং উপহার। এ ছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। আজ মেলার ৮ম দিনেও নানা বয়সী দর্শকদের ভিড় দেখা গেছে। মেলা চলবে আর তিন দিন। মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।
এদিকে, মেলায় চলতে থাকা গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। পরদিন শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: প্রযুক্তি মেলায় ছাড়ের ছড়াছড়ি (http://goo.gl/7iVaIz)