সিটি আইটি মেলায় ল্যাপটপে আগ্রহ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া ‘সিটিআইটি ২০১৩’ মেলায় ক্রেতাদের বেশি আগ্রহ সাশ্রয়ী দামের হালকা-পাতলা ল্যাপটপে। স্যামসাং, এইচপি, ডেল, এসার, তোশিবা ব্র্যান্ডের হালকা-পাতলা ল্যাপটপ পাওয়া যাচ্ছে মেলাতে।‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে ১৪ মার্চ শুরু হওয়া সিটি আইটি মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। মেলা আয়োজক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে মূল্য ছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের বিভিন্ন প্রদর্শনী।১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান এবং ২০টি অস্থায়ী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন পণ্য, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, আলট্রাবুক এবারের মেলার বিশেষ আকর্ষণ।