সিটিআইটি মেলায় আলোকচিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রিদের তোলা ছবি নিয়ে স্যামসাং ডিজিটাল ক্যামেরা ও বিসিএস কম্পিউটার সিটি আয়োজন করেছে ডিজিটাল ফটো প্রতিযোগিতা। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিষয় এবং শৌখিন ফটোশিল্পীদের জন্য ‘রূপসী বাংলা’ বিষয়ে ছবি জমা দিতে হবে। সিটি আইটি ২০১১ মেলা উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশি যে কেউ অংশ নিতে পারবেন। সেরা ছবির জন্য রয়েছে পুরস্কার এবং বিজয়ী ছবিগুলো মেলা চলাকালে প্রদর্শন করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন। বিসিএস সিটি আইটি অফিসে ছবি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জানুয়ারি। —বিজ্ঞপ্তি