সিটিও ফোরামের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি , সাধারণ সম্পাদক
সভাপতি , সাধারণ সম্পাদক

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) তপন কান্তি সরকারকে আবারও সভাপতি নির্বাচন করে ২০১৫-১৭ মেয়াদের জন্য সিটিও ফোরাম বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কমার্শিয়াল ব্যাংক অব সিলনে সিটিও ইজাজুল হক।
সিটিও ফোরামের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি নাভেদ ইকবাল, মুসলেহ উদ্দীন আহমেদ ও সৈয়দ মাসুদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেব দুলাল রায় ও তারেক মোসাদ্দেক বরকতুল্লাহ, কোষাধ্যক্ষ মো. মুইনুল ইসলাম এবং নির্বাহী সদস্য হাসান তানভীর, লুৎফর রহমান, মহিউদ্দীন দেওয়ান ও সুলতান বাদশা।
২০১০ সালে প্রতিষ্ঠিত পেশাজীবীদের এ সংগঠন সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তি