সিটিও ফোরামের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি প্রধানদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন তপন কান্তি সরকার, ইজাজুল হক ও মঈনুল ইসলাম। ২০ মে সংগঠনটির কার্যালয়ে সিটিও ফোরামের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৭-২০১৯ মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। এ ছাড়া সহসভাপতি দুলাল রায় ও তারেক মোসাদ্দেক বরকতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আরফি এলাহি ও মোহাম্মদ আলী এবং সদস্য হিসেবে কানন কুমার রায়, তাহের আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম মজুমদার ও মো. আজিম-উল হক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি