সিটিসেলের গ্রাহকসেবা প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সংযোগদাতা সিটিসেল দেশব্যাপী উদ্যাপন করছে ‘গ্রাহকসেবা ক্যাম্পেইন’। গতকাল রোববার থেকে এই আয়োজন শুরু হয়েছে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। এই সময়ে সিটিসেলের সব কাস্টমার কেয়ার সেন্টার এবং কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকেরা পাবেন আকর্ষণীয় বিভিন্ন সেবা।এর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া হ্যান্ডসেটের দাম ৬০ শতাংশ পরিশোধ করে বাকি ৪০ শতাংশ রিচার্জ করে পাওয়া যাবে নতুন হ্যান্ডসেট। ১৭ মার্চের আগে চালু সংযোগের ক্ষেত্রে হ্যান্ডসেটের দামের ১০০ শতাংশ রিচার্জ করে পাওয়া যাবে নতুন নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট। এ ছাড়া আছে সেট ও রিচার্জে নানা উপহার ও ছাড়। ঢাকার মহাখালীতে সিটিসেলের কাস্টমার কেয়ার সেন্টারে ‘গ্রাহকসেবা ক্যাম্পেইন’-এর উদ্বোধন করেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড লি। —বিজ্ঞপ্তি