সিটিসেলের মাধ্যমে দেওয়া যাবে ঢাকা ওয়াসার বিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন সেবাদাতা সিটিসেলের মাধ্যমে ঢাকা ওয়সার বিল শোধ করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে পানি এবং পয়োনিষ্কাশন বিল পরিশোধের সুবিধা দেওয়ার জন্য সম্প্রতি সিটিসেল ও ঢাকা ওয়াসার মধ্যে চুক্তি হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী চুক্তিতে সই করেন। খবর বিজ্ঞপ্তির। চুক্তি অনুযায়ী দুটি উপায়ে বিল পরিশোধ করা যাবে। সিটিসেলের গ্রাহকেরা তাঁদের নিজেদের সিটিসেল মোবাইল ফোন থেকে এবং ঢাকা ওয়াসার যেকোনো গ্রাহক সিটিসেল অনুমোদিত কেন্দ্র থেকে তাঁদের বিল পরিশোধ করতে পারবেন।